বিজয় বার্তা ২৪ ডট কম
সারাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শুক্রবার বন্দরের মাদ্রাসাগুলোতেও দুর্নীতি বিরোধী মানববন্ধনে কর্মসূচী পালণ করে। সকাল ১০টায় কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়ায় মানববন্ধনে অংশ নেয় বিশ^নবী(সঃ) আলিম মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ সময় তারা দুর্নীতি বিরোধী নানা শ্লোগানে মুখরিত করে তোলে। সততা সংঘের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণরত কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সরদার আবু তালেব, গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মোঃ লিয়াকত আলী,মোঃ মামুন,নুর হোসেন,তাজ মোহাম্মদ, মাজেদা বেগম, প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়াসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। মানববন্ধনে দুর্নীতিবাজদের ধিক্কার জানানো হয়।
