BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

বিভিন্ন দাবিতে শহরে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মিছিল

BijoyBarta 24 by BijoyBarta 24
মার্চ ১৯, ২০২১
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
বিভিন্ন দাবিতে শহরে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মিছিল
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৩ ডট কম

তেজগাঁও-এ বকেয়া মজুরির দাবিতে আন্দোলনরত স্টিচওয়াল ও অ্যাপারেল স্টিচের শ্রমিকদের উপর গুলি বর্ষণকারী পুলিশের শাস্তি ও শ্রম আইনের শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমূহ বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মিছিল ও সমাবেশ

তেজগাঁও এ ৪ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনরত স্টিচওয়াল ও অ্যাপারেল স্টিচের শ্রমিকদের উপর গুলিবর্ষণকারী পুলিশের শাস্তি, শ্রম আইনের শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমূহ বাতির করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, বাজারদরের সাথে সঙ্গতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকাল ৫ টায় ২ নং রেল গেইটে শ্রমিক সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ।
নেতৃবৃন্দ বলেন, তেজগাঁও এ অবস্থিত স্টিচ ওয়াল ও অ্যাপারেল স্টিচ এর শ্রমিকরা ৪ মাসের বকেয়া বেতন পাবে। বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের মিছিলে পুলিশ গুলি চালালে ১০/১৫ জন শ্রমিক আহত হয়। মালিক ৪ মাসের বেতন দিচ্ছে না, পুলিশ শ্রমিকের ন্যায্য মজুরি আদায়ে ভূমিকা না নিয়ে বরং মালিকের পক্ষ নিয়ে শ্রমিকের ন্যায্য আন্দোলন বানচালের জন্য গুলিবর্ষণ করেছে। অবিলম্বে গুলিবর্ষণকারী পুলিশের শাস্তি, মালিককে গ্রেপ্তার ও শ্রমিকের বকেয়া পরিশোধ করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি গণতান্ত্রিক শ্রম আইন করা। বর্তমান শ্রম আইনের ১২, ১৩, ১৪, ২০, ২৩, ২৬, ২৭, ১৭৯, ১৮০ ধারাসহ শ্রমিক স্বার্থবিরোধী সমস্ত ধারাসমূহ বাতিল করতে হবে। সরকার শ্রম আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। সেখানে লোক দেখানো সংশোধন হলে শ্রমিকরা মানবে না। অতীতে দেখা গেছে মালিকদের সংগঠন বিকেএমইএ বিজেএমইএ যেভাবে চায় সেভাবে মালিকের স্বার্থ রক্ষা করে শ্রম আইন সংশোধন হয়েছে। আমরা দাবি করছি বাংলাদেশের সংবিধান, আইএলও কনভেনশন ও আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাকে ভিত্তি ধরে শ্রম আইন সংশোধন করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ণ করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, করোনাকালে সবচেয়ে ক্ষতিগ্রস্থ শ্রমজীবী মানুষ। চাল, তেল, চিনিসহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। কিন্তু গার্মেন্টস শ্রমিকের মজুরি বাড়ে নাই। অনতিবিলম্বে বাজারদরের সাথে সঙ্গতি বিধান করে নতুন মজুরি কাঠামো করতে হবে। নতুন মজুরি ঘোষণার পূর্ব পর্যন্ত শ্রমিকের চলার জন্য মহার্ঘ ভাতা দিতে হবে।
নেতৃবৃন্দ কুনতং অ্যাপারেলসের শ্রমিকদেও বকেয়া প্রাপ্য পাওনা পরিশোধ, সুপ্রিম স্মার্ট গার্মেন্টসের রিজাইন ও ছাঁটাইকৃত শ্রমিকদের পাওনা এবং প্যাপিলন গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি করেন।

 

পরে

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আগে

বন্দরে ইয়াবা সহ গ্রেফতার ২

আগে
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে আটক-৫

বন্দরে ইয়াবা সহ গ্রেফতার ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.