বিজয় বার্তা ২৪ ডট কম
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাসিক সভার মধ্যে দিয়ে কাউন্সিলরদের ভোটে নাসিক প্যানেল মেয়র- ১ নির্বাচিত হলোন ( ১৬, ১৭, ১৮) নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান । আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি । অন্যদিকে নাসিক প্যানেল মেয়র-৩ নির্বাচিত হলেন (১০, ১১, ১২) নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগম ।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী’র সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কাউন্সিলরদের ভোটে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয় ।
বিজয়ী প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা বলেন, আমি সবাই নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নগরবাসীর উন্নয়নে কাজ করতে চাই । আমার সহকর্মী সম্মানিত কাউন্সিলরা আমাকে নির্বাচিত করায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ । কারন তাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হয়েছি । আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি তার জন্য সবার সহযোগিতা কামনা করছি ।
প্যানেল মেয়র-২ হিসেবে নির্বাচিত মতিউর রহমান মতি বলেন, আমি মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি । আমাকে আমার সহকর্মীরা সম্মান দেখানোয় আমি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছি। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সিটি কর্পোরেশন কে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি ।
সংরক্ষিত প্যানেল মেয়র-৩ হিসেবে নির্বাচিত মিনোয়ারা বেগম বলেন, আমি কৃতজ্ঞ আমার সহকর্মী কাউন্সিলরদের কাছে । তাদের সর্মথন ও ভালোবাসার আমি নির্বাচিত হয়েছি । আমি অত্যন্ত খুশি । আমি আমার দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করবো। সবাই দোয়া করবেন ।

