বিজয় বার্তা ২৪ ডট কম
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি বলেন, বাঙালি জাতি সত্তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম জড়িয়ে আছে। তিনি বলেন রবীন্দ্রনাথ ও নজরুল দুই কবির সাথে একটা সম্পর্ক রয়েছে সেটা হইলো দুজনই এ উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একমত ছিলো। তারা ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে কঠোর ছিলেন।তাদের লেখার মধ্যে সমাজের অবহেলিত জনগোষ্ঠী কে প্রাধান্য দিয়েছে। নজরুলের প্রতিটি লেখায় বিপ্লবের আহবান ছিল। বৃটিশ সাম্রাজ্য বাদী শক্তি থেকে শুরু করে বাংলাদেশে ২৪ এর গণআন্দোলন পর্যন্ত রবীন্দ্রনাথ ও নজরুল ছিল আমাদের সংগ্রামের প্রেরণার উৎস। তিনি বৃহস্পতিবার দুপুরে শহরের ভুঁইয়ার বাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসবে এ কথা বলেন। অনুষ্ঠিত উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ও পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল।
আলোচনা শেষে আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীরা।
