বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্য্যালয়ে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞাকে বিদায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন আশুতোষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবীর সমিতির সাধারন সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল, এড মহসিন ভূইয়া সহ অন্যান্যরা।
আনিসুর রহমান মিঞা তার বক্তব্যে বলেন, আমি এ জেলায় দুবছর কাজ করেছি। এই জেলার প্রতি আমার আলাদা একটা মায়া জমে গেছে। আমি সবসময় মানুষের কথা চিন্তা করে ভাল কাজের পক্ষ নিয়েছি। ভাল কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে আল্লাহের পক্ষ থেকে একধরনের আলাদা শান্তি আসে। আপনারা সরকারী কর্মকর্তারা সবাই জনগনের সেবক । তাই আমার অনুরোধ আপনারা সবসময় মানুষের জন্য ভাল কাজ করবেন। নারায়ণগঞ্জ জেলা আরো উন্নয়ন হোক। এ জেলার মানুষ সুখে শান্তিতে বসবাস করুক এই কামনা করছি।
এসময় উপস্থিত সকলে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানান।
