বিজয় বার্তা ২৪ ডট কম
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফতুল্লা থানাধীন কাশীপুরের ‘গোয়ালবন্দ সমাজ উন্নয়ণ সংসদ’ এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও গোলালবন্দ সমাজ উন্নয়ণ সংসদের আয়োজনে দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করা হবে। ১৬ই ডিসেম্বর সকাল ৬টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তলন, সকাল ৭টা ১মিনিটে মিনি ম্যারাখন, সকাল ৯টা ৩১মিনিটে প্রীতি ক্রিকেট ম্যাচ, বিকেল ৩টা ১মিনিটে হা-ডু-ডু, বিকেল ৫টা ১মিনিটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হবে। আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোয়ালবন্দ সমাজ উন্নয়ণ সংসদের উপদেষ্টা কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফুল্লাহ্ বাদল। উন্নয়ণ কমিটির আহবায়ক আমির উল্লাহ রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোয়ালবন্দ সমাজ উন্নয়ণ সংসদের উপদেষ্টা মুশতাক আহাম্মেদ, মোহাম্মদ হোসেন, সাবেক সভাপতি আনিসুর রহমান শ্যামল। কর্মসূচী সফল করতে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উন্নয়ণ কমিটির সদস্য সচিব সোলাইমান ইমরান।
