বিজয় বার্তা ২৪ ডট কম
সদ্য প্রণিত নিম্ন আদালতের বিচারকদের শৃংখলাবিধি সংক্রান্ত গেজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আবু হাসান টিপু উদ্বেগ প্রকাশ করে বলেছেন একদিকে এই নতুন শৃংখলাবিধি বিচার বিভাগের উপর জনগণের অবশিষ্ট আস্থা নষ্ট করবে অন্যদিকে এর মাধ্যমে নি¤œ আদালতের উপর সুপ্রীম কোর্টের এখতিয়ার খর্ব করে তাকে নির্বাহী বিভাগের অধীনস্ত করা হয়েছে।
তিনি বলেন এই আচরণবিধির কারণে সমগ্র বিচারবিভাগ কেবল দুর্বলই হবে না, বরং রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও আইন প্রণয়ন বিভাগের সাথে বিচারবিভাগের গুরুতর ভারসাম্যহীনতা দেখা দেবে। এই বিধি জারী হবার পর সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে নি¤œ আদালতের রায় প্রদান আরো অনেক বেশী কঠিন হওয়ার আশংকা তৈরী হচ্ছে। এটা সমগ্র বিচার বিভাগের প্রতি জনগণের অবশিষ্ট আস্থাও নষ্ট করবে। সে কারণে এই আচরণবিধি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
আবু হাসান টিপু অনতিবিলম্বে স্বাধীন বিচারব্যবস্থার পরিপন্থী এই আচরণবিধি প্রত্যাহার করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পাদক মন্ডলীর সভায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাশিদা বেগম, শহিদুল আলম নাননু. সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আঙ্গুর, নাজমুল হাসান নাননু প্রমূখ।
