বিজয় বার্তা ২৪ ডট কম
আমাদের ব্যক্তির স্বার্থ পরিহার করে দায়িত্ব হলো তৃনমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা। এই দল হলো জনগণের দল । আজ এদেশের লক্ষ লক্ষ জনগণ এই দলের দিকে তাকিয়ে আছে । তাই বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য এই দলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে তৈরি করতে বললেন সাবেক এমপি ও মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম ।
সোমবার বিকেল ৫ টার দিকে শহরের কালীবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে মহানগর বিএনপি কতৃক আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, ২০০৬ সালে নির্বাচন স্থগিত করতেই চক্রান্ত করে বেগম খালেদা জিয়া কে কারাবন্দি করা হয় । এই জালিম সরকার তাদের ফাঁদে পা না দেই । আমাদের সঠিক নেতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হবে । আমাদের ভিতরে কোন বিভেদ নাই । আমি দলের সম্ভাব্য প্রার্থী । আর প্রার্থী দিবে দল । কিন্তু আমাদের এখন দলকে ঐক্যবদ্ধ করতে । যদি কেউ দলের প্রার্থী মনে করি তা ভূল হবে । কেউ নিজেকে দলের প্রার্থী হিসেবে জাহির না করি । বেগম খালেদা জিয়া দেশে ফিরে একটি সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে যে কর্মসূচি ঘোষণা দিবে সবাই ঐক্যবদ্ধ হয়ে তা পালন করতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সহ সভাপতি নুর উদ্দিন আহমেদ, সহ সভাপতি এড. জাকির হোসেন, সহ সভাপতি রাশেদা জামান, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর সেন্টু, সাংগঠনিক সম্পাদক এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু,সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ ।
পরে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।

