বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে পাহাড়া দিবেন এবং খেয়াল করবেন কোন কেন্দ্রে যেন একটা কুকুরও ঢুকতে না পারে। যদি কোন কেন্দ্রের পরিস্থিতি খারাপ দেখেন তাহলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। প্রয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবাই ঝাপিয়ে পড়বেন তবু কোন ভোট কারচুপি করতে দেয়া হবেনা। সোমবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ এলাকায় দলীয় মেয়র প্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। রিজভী আরো বলেন, এবারের নির্বাচনে আমাদের প্রার্থীর জয়ের সম্ভাবনা শতভাগ নিশ্চিত। ধানের শীষের যে জোয়ার সৃষ্টি হয়েছে এই জোয়ার কেউ ঠেকাতে পারবেনা। সকল বাধা-বিপত্তি পেরিয়ে আমাদেরকে নগর পিতার আসনে বসতে হবে। রুহুল কবির রিজভী ছাড়াও গণসংযোগে অন্যান্যের মধ্যে অংশ নেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সেচ্ছা সেবক দলের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, আইন বিষয়ক সম্পাদক এড.সানাউল্লাহ মিয়া,আমিরুল ইসলাম আলীম,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিক,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গালিব বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ফাইম শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ,নির্বাহী কমিটির সদস্য,বন্দর উপঃ ক্রীড়া বিষয়ক সম্পাদক ওমর ফারুক বিএনপি নেতা হাজী সফিউদ্দিন সফি,আল মামুন,মহিবুর রহমান মফিজ, আমিনুল ইসলাম প্রমুখ।
