BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

বিএনপি নেতারা নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছে-ওবায়েদুল কাদের

BijoyBarta 24 by BijoyBarta 24
সেপ্টেম্বর ১৭, ২০২২
in ব্রেকিং নিউজ, রাজনীতি
0
বিএনপি নেতারা নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছে-ওবায়েদুল কাদের
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যে আবারো বিএনপির দেশবিরোধী অবস্থানের বহিঃপ্রকাশ ঘটেছে। বিএনপি মহাসচিবের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল ও ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি।

শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে নাকি উনারা আরো ভালো ছিলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের মধ্য দিয়ে বিএনপির চিরাচরিত বাংলাদেশবিরোধী অবস্থান ও স্বাধীনতাবিরোধী অপরাজনীতির গোপন অভিসন্ধির বহিঃপ্রকাশ ঘটেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রগতি ও দেশপ্রেমে বিশ্বাসী কোনো ব্যক্তি কিংবা সংগঠন এমন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী মন্তব্য করতে পারে না।

তিনি আরো বলেন, বিএনপি নেতাদের এ ধরনের বক্তব্য প্রমাণ করে- তারা এখনো মহান স্বাধীনতাকে অস্বীকার করে বাংলাদেশে পাকিস্তানি ধারার রাজনীতি প্রবর্তন করতে চায়। বাংলাদেশের অগ্রগতি, সাফল্য, উন্নয়ন ও অর্জন যখন বিশ্বব্যাপী প্রশংসিত- তখন বিএনপি নেতারা পাকিস্তান আমলের প্রশংসা করে।যেখানে পাকিস্তানের পার্লামেন্ট ও গণমাধ্যম বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতির প্রশংসা করছে। তখন বিএনপি নেতারা নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনৈতিক ও পারিবারিকভাবে পাকিস্তানি দর্শনের রাজনীতিকে লালন করে। তারা স্বাধীনতার ৫০ বছর পরও ‘পেয়ারে পাকিস্তান’ মন্ত্র জপছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল ও ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি। তার এ ধরনের বক্তব্য বিএনপিসহ একটি মহলের বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের মেগা প্রকল্প দেখলে বিএনপি মেগা-যন্ত্রণায় ভোগে। কারণ, বিএনপির সময় বাংলাদেশের অর্থনীতি এতটাই নাজুক অবস্থায় ছিল যে, তারা দেশে কোনো মেগা প্রকল্প বাস্তবায়নের মানসিকতা, সাহস, দক্ষতা এবং আর্থিক সামর্থ্যের কথা চিন্তাও করতে পারেনি। কারণ, তারা দুর্নীতি ও লুটপাটে আকণ্ঠ নিমজ্জিত ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ ক্ষুধা-দুর্ভিক্ষ মঙ্গা-খরা ও দারিদ্র্যকে জয় করে উন্নয়নের নতুন অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে। পাকিস্তানি প্রেতাত্মা ও ষড়যন্ত্রকারীরা যতই অপচেষ্টা চালাক না কেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলার জনগণ দেশবিরোধী সব চক্রান্ত মোকাবিলা করে উন্নয়নের এই অভিযাত্রা অব্যাহত রাখবে। আগামী প্রজন্মের জন্য আমরা একটি উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে সক্ষম হবো।

পরে

রবিবার সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ কর্মসূচি

আগে

আলআমিন নগরে মৃদূলের লাশ উদ্ধার

আগে
ফতুল্লায় নিখোঁজ ট্রাক চালকের লাশ উদ্ধার

আলআমিন নগরে মৃদূলের লাশ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.