বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম বলেছেন, যদি আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ফলাফল না আসে তাহলে এদেশে আর কোন নির্বাচন হবে না। তারা আবারও বাকশাল কায়েম করবে ।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে পুরান কোর্টস্থ কালীবাজারে মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশি ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, আগামী নির্বাচনের মধ্যেই আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে । বিএনপি চায় এদেশে নির্বাচন হোক মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাক। তাই নেতাকর্মীদের সচেতন ও সজাগ থাকতে হবে। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। নির্বাচনকে সামনে রেখে সবাইকে মাঠে থাকতে হবে। কিভাবে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করা যায় তার জন্য সবাইকে কাজ করতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান, সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, নুরুউদ্দিন আহমেদ, এড. জাকির হোসেন, আয়েসা সাওার, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর সেন্টু, সাংগঠনিক সম্পাদক এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু, শওকত হাসেম শকু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, কোষাধক্ষ্য মনিরুজ্জামান মনির প্রমূখ।

