বিজয় বার্তা ২৪ ডট কম
আমরা বিএনপি-জামাতের মতো মিথ্যা রাজনীতি করিনা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল তাজজুট মিল মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বিএনপি-জামাতের মতো মিথ্যা রাজনীতি করিনা। তারা গ্রেনেড হামলার বিচারের নামে জজ মিয়া নাটক সাজিয়েছে। হামলায় ২২ জন লোক সাথে সাথে মারা গেলো। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী নাজমা রহমানের পা উড়ে গেলো। তিনিও কদিন পর মারা গেলো। পরে আরো একজন মারা গেছে।
শেখ হাসিনাকে মানব ঢাল বানিয়ে নেতাকর্মীরা কোনরকম বাচালেন। আর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বললেন শেখ হাসিনা নাকি ভ্যানিটি বেগে করে গ্রেনেড নিয়ে এসেছেন। আমরা তখনি বলেছি এই হামলার সাথে বিএনপি জড়িত। আজ এই রায়ে তারই বাস্তবতা প্রমানিত হলো। বিএনপির মহাসচিব ফখরুল সাহেব রায়ের পর বললেন, শেখ হাসিনা ওইসময় নাকি বলেছেন এই হামলার সাথে সেনাবাহিনী জড়িত।
আজকের রায় প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলার যে রায় আজ (বুধবার) প্রকাশিত হয়েছে তাতে বর্তমান সরকারের কোন প্রভাব ছিলো না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পর প্রতিবেদন দাখিলের পর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এই রায় দেওয়া হয়। যদি সরকার এই রায়ের প্রতি প্রভাব খাটাতো তাহলে ফাঁসি তারেক জিয়ার হতো।
আর আজ বলছে তারেক জড়িত। আমরা আবারো বলছি এই রায় সরকারের নির্দেশে হয় নাই। হইলে তারেক জিয়ারও ফাঁসির রায় হতো।
নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাবেক শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিন মাষ্টার, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াছিন মিয়া, নসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান, থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তাজিম বাবু।

