বিজয় বার্তা ২৪ ডট কম
ছাত্রদল ও যুবদলকে ঈদের পর বিএনপির ডাকা কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাছে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন।
শনিবার (১৭ জুন) মহানগর ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পাইকপাড়া বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সাখাওয়াত হোসেন দাবি করেন, বিএনপির শক্তিই ছাত্রদল ও যুবদল। আর এই শক্তিকে কাজে লাগাতে পারলেই সাফল্য নিশ্চিত। তিনি বলেন, ‘ঐক্য থাকলে সবই সম্ভব’।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন না.গঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি ব্যারিস্টার পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন পাইকপাড়ার প্রবীন মুরুব্বী সফি উদ্দীন সাফি, সদর থানা স্বেচ্ছাসেবক দলেন নেতা জাহাঙ্গীর ব্যাপারী, ছাত্রনেতা ফাহাদ, ওভি, রাজ, সীমান্ত, আকিব, ইফাদ, রিমন, আলভি, বিজয়, আবির, উৎসবসহ আরো অনেকে।
মহানগর বিএনপি নেতা ইব্রহিম আহমেদ বাবুর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

