বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ ছাত্রদলের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ১১ টায় নগরীর চাষাড়াস্থ লুৎফা টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত ২ ছাত্রদল কর্মী হলেন, সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ী এলাকার ইয়াছিন ও আড়াইহাজার উপজেলার রফিকুল ইসলাম।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) জয়নাল আবেদীন জানান, ‘নাশকতার মামলার গ্রেফতারী পরোয়ানা থাকতে পারে বিধায় তাদের আটক করা হয়েছে। থানায় যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এরআগে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টায় চাষাড়া সায়াম প্লাজার সামনে বিক্ষোভ মিছিল করতে অবস্থান নিচ্ছিল মামুন মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কিন্তু বিক্ষোভ সমাবেশ শুরুর পূর্বেই পুলিশ এসে তাদের ধাওয়া দিলে তখন নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর লুৎফা টাওয়ারের সামনে থেকে মামুন মাহমুদসহ ছাত্রদলের ২ কর্মীকে আটক করে পুলিশ।
এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের মিছিলে লাঠিচার্জ চালিয়েছে পুলিশ। এসময় মিছিল থেকে ছাত্রদলের এক কর্মীকে আটক করা হয়। সকাল ১১ টায় নগরীর চাষাড়াস্থ বালুরমাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
আটক ছাত্রদল কর্মী সোনারগাঁ উপজেলার কাঁচপুর নয়াবাড়ী এলাকার নাজমুল হাসান।

