বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী দূষনের পরে এবার বন্দরে বাশার পেপার মিলস মিল কারখানার বিষাঁক্ত বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত পানি ব্রহ্মপুত্র নদীতে ফেলা হচ্ছে। ফলে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদী আজ মারাত্মক দূষণের কবলে হাবুডুবু খাচ্ছে। পানি এখন কালচে রং ধারণ করেছে। কারণ নদীর উভয় তীরে গড়ে ওঠা অসংখ্য মিল কারখানার বিষাক্ত বর্জ্য,রং ও কেমিক্যাল মিশ্রিত পানিতে ব্রহ্মপুত্র নদী আজ বিষাক্ত হয়ে উঠেছে। ফলে ব্রহ্মপুত্র ঐতিহ্য আজ হারিয়ে ফেলেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে বাশার পেপার মিলস। যার বিষাঁক্ত বর্জ্য মিশ্রিত পানি, কেমিক্যাল, রং মিশ্রিত পানি, পাইপ, ক্যানেল, ড্রেনেজের মাধ্যমে ব্রহ্মপুত্র নদীতে ফেলা হচ্ছে। যার ফলে পানির রং পাল্টে গেছে। হারিয়ে যাচ্ছে জলজ প্রাণী। কারণ এই নোংরা ও বিষাক্ত পানিতে কোন জলজ প্রাণী বেঁচে থাকার সম্ভবনা থাকে না। ফলে ঐতিহ্যবাহী ও শান্তি প্রিয় ব্রহ্মপুত্র দিন দিন মুমূর্ষু হয়ে পড়ছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, কিছু দিন ধরে ব্রহ্মপুত্র নদীর পানি মারাত্মক দূর্গন্ধ বের হচ্ছে। এমনকি নদীতে গোসল করতে নামলে নানা প্রকার এলার্জি,চুলকানি ও ফোসকা পড়ছে অনেকের শরীতে। বিষয়টি বন্দর নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এলাকাবাসী আরো বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আসার কথা থাকলেও তিনি আর আসেনা।
কিন্তু দুঃখের বিষয় যে, আজ প্রায় ৫/৬ দিন অতিবাহিত হতে চলেছে কোন প্রতিকার হচ্ছে না।
বিষয়ে মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেন’র কাছে জানতে চেয়ে ফোন করলে তিনি বলেন আপনি নিউজ করলে কি হবে এর আগেও সংবাদ প্রকাশিত হয়েছে কেউ লেখে কিছু করতে পারবে না বলে ফোনটি কেটে দেয়।
