বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনী প্রচারনায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এর প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে এই প্রচারনা ও প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়
এসময় আরো উপস্থিত ছিলেন, এড. আব্দুস সামাদ মোল্লা, সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ মশিউর রহমান, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. বেলায়েত হোসেন, এড. সালাউদ্দিন ভূইয়া সবুজ, এড. মাঈনউদ্দিন, এড, আনোয়ার প্রধান, এড. শিমুল, এড. আব্দুল বাতেন, এড. বিল্লাল হোসেন, এড. সামসুজ্জামান খোকা, এড. আবুল কালাম জাকির, এড. আনিছুর রহমান মোল্লা, এড. আশরাফুল আলম সিরাজি, এড. শরিফুল ইসলাম শিপুল, এড. মোহাম্মদ আলী, এড. শারমিন আক্তার, এড. নজরুল ইসলাম, এড. হুমায়ুন কবির হৃদয়, এড. আব্দুর রহমান, এড. মোঃ ফারুক হোসেন, এড. শেখ আব্দুল আহম্মেদ রিফাত, এড. নাসরিন বেগম প্রমুখ। পরিচিতি সভা সঞ্চলনা করেন এড. ওমর ফারুক নয়ন। পরিচিতি সভার পূর্বে আদালত পাড়ায় গণসংযোগ ও মিছিল করে আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী ও সমর্থকরা।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য এড. জাকির হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, এড. আজিজুল হক নান্নু, এড. জিল্লুর রহমান মুকুল, এড. আলিম খান, এড. রফিক আহম্মেদ, এড. ফাতেমা মাসুদ, এড. খোরশেদ মোল্লা, পরিচালনা কমিটির সদস্য সচিব এড. নবী হোসেন।
এড, হুমায়ুন কবির বলেন, আর মাত্র ৩ দিন পরই অনুষ্ঠিত হবে আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে আমাদের পুরো প্যানেলকে জয়ী করতে হলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ভোটের দিন কেউ যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে।
তিনি আরো বলেন, আমাদের এ দুইকোর্টকে আলাদা করেছে কারা, এড. চন্দন সরকার হত্যাকারীদের খুজে বের করার জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু এখন তাদের পক্ষে কাজ করছে কারা তা সবাই জানে। ৩৪ কোটি টাকা ব্যয় করে নতুন কোর্ট ভবন তৈরী করেছে সরকার কিন্তু এখন বলছে এ ভবনকে সরকারী তোলারাম কলেজের ছাত্রাবাস হিসেবে বরাদ্ধ দেয়ার দাবী জানাচ্ছে। যারা আইনজীবীদের সম্পদ নষ্ট করে তাদের ছাড় দেয়া হবেনা। আমরা আওয়ামীলীগ বিএনপি বুঝিনা, সবাই আইনজীবী। আর আইনজীবীদের স্বার্থেই কাজ করতে হবে। ২৪ তারিখ সকল বাঁধা উপেক্ষা করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এর প্যানেলকে জয়ী করতে হবে।
সভাপতি প্রার্থী এড. বারী ভূইয়া বলেন, আমরা সাত খুনের আসামীদের বিরুদ্ধে লড়েছি। সবাই ওয়াদাবদ্ধ ছিল তাদের পক্ষে কেউ আইনী লড়াউ চালাবেনা। কিন্তু মামলার প্রধান আসামীদের একজন র্যাবের কর্ণেল তারেক সাঈদকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে আমাদের প্রতিপক্ষ প্যানেলের একজন সিনিয়র আইনজীবী। এখন আপনারাই বলুন তাদের ভোট চাওয়ার অধিকার আছেন কিনা।
