BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় হান্নান শাহ

bijoy barta by bijoy barta
অক্টোবর ১, ২০১৬
in রাজনীতি
0
বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় হান্নান শাহ
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে শুক্রবার জানাজা শেষে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তাঁর গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। মরহুমের কবরে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি নেতা আ স ম হান্নান শাহর কফিনবাহী গাড়ি গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে এসে পৌঁছায়। মরহুমের লাশ সেখানে কালো কাপড় দিয়ে অস্থায়ীভাবে তৈরি মঞ্চে রাখা হয়। এরপর ওই মাঠে সকাল ৯টা ২০ মিনিটে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মনির আহমেদ খান মরহুমের জানাজা পড়ান। জানাজায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, হান্নান শাহর ছেলে শাহ রেজাউল হান্নান ও রিয়াজুল হান্নান, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. মনিরুল ইসলাম মনি প্রমুখ বক্তব্য রাখেন।

এরপর সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও জুমার নামাজের পর বিকাল ৩টা ২০ মিনিটে গ্রামের বাড়ির ঘাগুটিয়ার চালা উচ্চ বিদ্যালয় মাঠে এবং বাদ আসর বাড়ির মসজিদের সামনে হান্নান শাহর সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী জানাজা শেষে বিকেলে তাঁকে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

দাফনের পর সেনাবাহিনীর পক্ষ থেকে ১০ সদস্যের একটি দল কবরে আ স ম হান্নান শাহকে গার্ড অব অনার দেয়। পরে তাঁর কবরে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান এবং গাজীপুর জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুল পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রিয় নেতার মরদেহ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ গত ২৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন তাঁর লাশ দেশে আনা হয়।

মরহুমের পরিবার জানায়, হান্নান শাহ ১৯৪১ সালের ১১ অক্টোবর গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া গ্রামে জন্ম নেন। তিনি ১৯৯১-১৯৯৫ সালে বিএনপির শাসনামলে পাটমন্ত্রী ছিলেন। তাঁর বাবা ফকির আবদুল মান্নান পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক এবং তৎকালীন খাদ্য ও কৃষিমন্ত্রী ছিলেন। তিন ভাইয়ের মধ্যে হান্নান শাহ ছিলেন সবার বড়। তাঁর ছোট ভাই শাহ আবু নাঈম মোমিনুর রহমান বিচারপতি ছিলেন। অপর ভাই মোবারক শাহ যুক্তরাষ্ট্রে একটি ব্যাংকে উচ্চপদে কর্মরত আছেন। ছোট বোন ডা. আঞ্জুমান আরা বেগম মিনু ঢাকার মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের পরিচালক পদে কর্মরত এবং বড় বোন মৃত আনোয়ারা ইদ্রিস ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বড় ভাইয়ের স্ত্রী।

হান্নান শাহ পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকার মহাখালী নিউ ডিওএইচএসের বাসায় থাকতেন। তিনি স্ত্রী ছাড়াও বড় ছেলে শাহ রেজাউল হান্নান, ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন আক্তার সুমিকে রেখে গেছেন। তাঁর দুই ছেলেই ব্যবসায়ী।

পরে

প্রধাণমন্ত্রী’র সংবর্ধণানুষ্ঠানে যুবলীগ নেতা রাজার নেতৃত্বে মিছিল নিয়ে অংশগ্রহণ

আগে

রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জনের আহ্বান

আগে
রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জনের আহ্বান

রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জনের আহ্বান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.