বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত এই বাংলার মানুষকে ভালোবাসতেন । তারেক রহমানের সবচেয়ে বড় অপরাধ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান। তারেক রহমানের ১১ তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন ।
মঙ্গলবার দুপুরে উকিল পাড়া হোসিয়ারি সমিতির ভবনে জেলা জাতীয়তাবাদী কারা নির্যাতিত ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
তিনি বলেন, তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত এই বাংলার মানুষকে ভালোবাসতেন । স্বপ্ন দেখে ছিলো কি ভাবে এই দেশ উন্নত করা যায় । এটি ছিলো তার অপরাধ । এই অবৈধ সরকার তার নামে বিভিন্নভাবে মামলা দিয়ে নির্যাতিত করেছেন। তিনি আরো বলেন, এই সরকার শুধু জিয়া পরিবারকে নির্যাতন করে নাই । তারা নির্যাতন করেছে বিএনপির সকল নেতাকর্মীদের কেউ। আজ বিএনপির অনেক নেতাকর্মীরা একাধিক মামলা স্বীকার ।
এ সময় জেলা জাতীয়তাবাদী কারা নির্যাতিত ফোরামের সভাপতি নুর মুহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান খোকা , সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, মহানগর বিএনপির সহ সভাপতি এড. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. আবু ইউসুফ খান টিপু, জেলা মহিলা দলের আহ্বায়ক নুর নাহার বেগম সহ অনেকেই।

