বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের কালীরবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরী ও লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি কেক এর দোকানকে ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) বাজার মনিটরিং এর অংশ হিসেবে কালীর বাজারে মোবাইল কোর্টে পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
শমিত রাজা জানান, উক্ত বাজারের বিভিন্ন মুদি দোকান, মাংসের দোকান ও কাঁচা বাজারের বিভিন্ন দোকান ঘুরে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে বাজার বিক্রিত পণ্যের মূল্যের অবস্থা সম্পর্কে খোঁজ নেয়া হয় এবং মূল্য তালিকা প্রদর্শন ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করার ব্যাপারে সতর্ক করা হয়।
এসময় উক্ত বাজারে একটি কেক এর দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরী ও লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন।২০০৯।এর ৪৩ ধারায় ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
