বিজয় বার্তা২৪ ডটকমঃ
দুটি উড়োজাহাজ বিকল হওয়ায় বুধবার অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। সংস্থাটির বিপনন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
এর ফলে আজ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বরিশালসহ ৭টি রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ থাকবে। একই কারণে গতকালও দুটি ফ্লাইট বাতিল করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজ দুটি সচল করে বৃহস্পতিবার রাতের মধ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট স্বাভাবিক করা হবে। তবে যেসব যাত্রী আগাম টিকেট কেটেছেন, তাদের বিষয়ে এখনো কিছু জানায়নি বিমান কর্তৃপক্ষ।

