বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহঃ এর শাহাদত বার্ষিকী উপলক্ষে তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা।মুহাম্মদ গোলাম পাঞ্জেতান এর সঞ্চালনায় ও সংগঠনের জেলা সভাপতি পীর মোহাম্মদ এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক জননেতা মাওলানা বদরুল আলম বলেন,আমরা ৩বছর ধরে হুজুরের হত্যাকারীদের ফাসির দাবী নিয়ে মাঠে আছি।কিন্তু সরকার আমাদের দাবী পূরণ করছেনা।এ জন্য জনগণ সরকারের কর্মকাণ্ডে হতাশ।এর প্রভাব জাতীয় নির্বাচনে পরবে।সে জন্য সরকার কে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় শিক্ষা,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছাত্রনেতা আবুল কালাম আজাদ।তিনি তার বক্তব্যে বলেন,দেশের জনপ্রিয় নুরুল ইসলাম ফারুকীর মত ব্যক্তিদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ।শিক্ষার ব্যয় বাড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করার চেষ্টায় লিপ্ত এ সরকার।আমরা এর তীব্র প্রতিবাদ করছি।অবিলম্বে আমাদের প্রিয় নেতা নুরুল ইসলাম ফারুকী রহঃ এর হত্যা কারীদের বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।সভাপতির বক্তব্যে জেলা ছাত্রসেনার সভাপতি পীর মোহাম্মদ মাননীয় প্রধানমন্ত্রী কে উদ্যেশ্য করে বলেন,আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।দেশের জনগণ এর নিরাপত্তা দেয়ার দায়িত্ব আপনার।১৫আগষ্ট আসলে আপনি যেমন শোকাতুর হন,তেমনি ২৭আগষ্ট আসলে আমরাও সুন্নী জনতা ফারুকী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ময়দান এ নেমে আসি।আপনি আপনার বাবা জাতির জনক এর হত্যার বিচার করেছেন।তাই আমরা সাধুবাদ জানাই।কিন্তু আপনি ফারুকী হত্যার বিচার করেন নি তাই আমররা সুন্নীজনতা বিক্ষুব্ধ।অতি তাড়াতাড়ি এ হত্যার বিচারের শেষ দেখতে চাই আমরা।”মানবন্ধন এ আরো বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল মোস্তফা রাহিম,মাওলানা আব্বাস উদ্দিন,যুবসেনা সাইফুল ইসলাম জিহাদ,আহমদ রেজা,জহিরুল ইসলাম মুন্না,মাহতাব হোসেন সহ আরো কয়েকজন নেতৃবৃন্দ।মানববন্ধন এর পর ছাত্রসেনার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
