বিজয় বার্তা ২৪ ডট কম
সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন দুর্ভাবনার কারন হয়ে দাড়িয়েছে। তিনি বলেন আমাদের দেশে ফিটনেস বিহীন গাড়ী চালিয়ে চালকরা বেপরোয়া হয়ে পড়ে যে কারনে রোহিঙ্গাদের জন্য ত্রান দিতে গিয়ে ট্রাক খাদে পড়ে ১০জন নিহত হয়েছে। তিনি বলেন বাংলাদেশে র্যাংকস গ্রুপ ভারতের মাহিন্দ্র কোম্পানীর সাথে এদেশে গাড়ী এসেমবল করার যে উদ্দ্যেগ নিয়েছে সেটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি বলেন আমরা আশাবাদি এর ফলে উন্নতমানের গাড়ী তৈরী করে এদেশে মানুসকে পরিবহন খাতে সেবা দিতে পারবো।বর্তমানে ঢাকা শহরে ফিটনেসবিহীন গাড়ীর বর্ননা দিয়ে বলেন, এসব গাড়ীর কারনে আমাদের প্রত্যেকের জাবন দুর্বিসহ হয়ে পড়েছে। তিনি পরিবহন মালিকদের উন্নতমানের গাড়ীর মাধ্যমে মানসম্মত যোগাযোগ ব্যবস্থা চালু করার আহবান জানান। তিনি শুক্রবার বিকেলে নারায়নগঞ্জে সোনারগাওয়ে বাংলাদেশের র্যাংকস গ্রুপ এবং ভারতে মাহিদ্র গ্রুপের সাথে যৌথ ভাবে বিভিন্ন মানের গাড়ীর এসেমবলের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে র্যাংকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরা বলেন এ কারকানা থেকে প্রতিদিন ৫টি গাড়ী এসেমবল করা হবে। তিনি বলেন আমরা আশাবাদী আগামীতে এ গাড়ী বাংলাদেশে সম্পুর্ন ভাবে উপাদন করতে পারবো।অনুষ্ঠানে র্যাংকস বাংলাদেশের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী, মাহিন্দ্র লিমিটেডের পরিচালক অরবিন্দ মাথাউ, বাস মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার এনায়েতউল্লাহ বক্তব্য রাখেন। পরে মন্ত্রী র্যাংকস এর এসেমবলকৃত বিভিন্ন গাড়ী পরিদর্শন করেন।
