বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৭৫ বোতল ফেন্সিডিলসহ বাবুল হোসেন ওরফ বাবু(৩০)নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে থানার অদুরবতী সোনাকান্দা পানির ট্যাংকি এলাকাস্থ শাহেনশাহর দোকানের সামনে থেকে সাব-ইন্সপেক্টর জাকিরুল ফিরোজের নেতৃত্বের একটি চৌকশ টীম তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। ধৃত বাবুল ওরফে বাবু সোনাকান্দা এলাকার আইয়ূব আলীর ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে,বাবুল ওরফে বাবু দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত সাড়ে ৯টায় সোনাকান্দা পানির ট্যাংকি এলাকাস্থ শাহেনশাহর দোকানের সামনে অবস্থান করে বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানার সাব-ইন্সপেক্টর জাকিরুল ফিরোজের নেতৃত্বের একটি চৌকশ টীম তাকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
