বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে মাধবপাশা এলাকায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই কিশোর ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্র ও ওই এলাকার মো. রিপন মিয়ার ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুদ্দি ভূইয়া জানান, অভিযুক্ত কিশোর তার বাড়ী ফাঁকা পেয়ে ঝালমুড়ি খাওয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে বাড়ীতে নিয়ে ধর্ষণের করে বলে এলাকাবাসী জানালে পুলিশ গিয়ে ওই কিশের কে গ্রেফতার করে । এ ঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছে।

