বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫২পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার পূর্বহাজীপুর এলাকার আলী আহাম্মদ মিয়ার ছেলে মোঃ দুলাল(৩০) ও দড়িসোনাকান্দা এলাকার মৃত আলী মিয়ার ছেলে ঈসমাঈল(৩৫)। পুলিশ জানায়,দীর্ঘদিন ধরে এরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে কলাবাগ ঝাউতলা এলাকার মোবাইল চোর ও মাদক বিক্রেতার হোতা কবুতর শাহালমের কাছ থেকে ইয়াবা,ফেন্সিডিল,গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় করে বিভিন্ন এলাকায় খুচরা মূল্যে বিক্রি করত। বুধবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাজীপুর এলাকা থেকে দুলালের কাছ থেকে ১৭পিছ ও ঈসমাঈলের কাছ থেকে ৩৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
