বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে র্যাব-১১ এর অভিযানে ৫০০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতরা করা হয়েছে। এসময় তার কাছে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শুক্রবার বিকালে বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রমজান আলী ৩২ এর বাড়ী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি নতুন মহল্লা এলাকার বাসিন্দা।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। জিজ্ঞাসাবাদে সে আরোও স্বীকার করে যে, ইতোঃপূর্বেও মাদক পাচারকালে ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। জামিনে এসে পূনরায় মাদক ব্যবসা শুরু করে। সম্প্রতি সে নিজে প্রাইভেটকার কিনে নিজ মালিকানাধীন গাড়িতে বিশেষ কৌশলে ফেনসিডিল নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
