বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ৪০ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বিকালে থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ শাহ আলম (৪২) কুমিল্লা জেলার রামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ শাহ আলম (৪২) পেশাদার মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

