বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ৩ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ গ্রেপ্তারকেৃতদের বিরুদ্ধো মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করে। যার মামলা নং- ১(১)১৮, ২(১)১৮ ও ৩(৮)১৮। ধৃতরা হলো বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার মৃত জবেদ আলী মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী বদর উদ্দিন (৪৫) মদনগঞ্জ ট্রলারঘাট এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে গাঁজা বিক্রেতা জামাল ওরফে পাগলা জামাল (৩৮) ও একরামপুর সুইপার কলোনী এলাকার মোঃ আলী মিয়ার ছেলে গাঁজা বিক্রেতা দিপ্ত (২২)্ ধৃতদের পৃথক মাদক মামলায় সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

