বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর আমিন আবাসিক এলাকার মোজাম্মেল হক মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী উজ্জল প্রধান (২৮) বন্দর কোটপাড়া এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রায়হান (৩০) ও নবীগঞ্জ নুরবাগ এলাকার মৃত আব্দুল গনি মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোস্তাকুর রহমান (৩৫)। ধৃত ৩ পলাতক আসামীকে পৃথক ওয়ারেন্টে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
