বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ নাদিম(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে কামতাল তদন্ত কেন্দ্রের এস আই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে থানার লাঙ্গলবন্দ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক ব্যবসায়ী নাদিম ওই এলাকার মোঃ রোস্তম মিয়ার ছেলে। এ ব্যপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
