বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ রাসেল(২৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত রাসেল থানার সোনাকান্দা কবরস্থান এলাকার মৃত মোঃ নুরুল আমিন ওরফে রহমান আলীর ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দুপুরেই বন্দও থানায় মাদক মামলায় গ্রেফতারকৃতকে নারায়নগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

