বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ১হাজার পিছ ইয়াবাসহ কুখ্যাত ড্রাগ মাস্টার আলম(৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে থানার সহকারী উপ-পরিদর্শক ইলিয়াস খান সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতারে সক্ষম হয়। ধৃত আলম নবীগঞ্জ বাগবাড়ি পূর্বপাড়া এলাকার মোঃ ইসরাফিল মিয়ার ছেলে। এব্যপারে বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জানা গেছে,সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়, অভিযানে বন্দর থানা এ এস আই ইলিয়াস খানের নেতৃত্বে আলমকে তার নিজ বাসা হতে ১ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়াও রোববার রাতে ধামগড় সেনের বাড়ি এলাকা হতে ধামগড় এলাকার ইদ্রিস আলীর ছেলে মোস্তফাকে ২ শ গ্রাম গাঁজা ও বাগবাড়ি এলাকা হতে আমিনুল ও বাবু নামে আরো ২ জনকে ১২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এব্যপারে বন্দর থানায় মাদক আইনে আরো দুটি মামলা এন্ট্রি করা হয়েছে। ধৃতদের সোমবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
