বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে হত্যা চেষ্টা মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারব্যাক্তিরা হলেন হত্যা চেষ্টা মামলার আসামি মো. সোহেল রানা (৩৬) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. রিফাত (২৩), রকিবুল হাসান জনি (৩৩) ও মো. শাহীন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ফজলুল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

