বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে সড়ক দূর্ঘটনায় হৃদয় নামে এক ২ বছরের শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সিএনজি চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে ডায়। পুলিশ সিএনজিটি আটক করে। এলাকাবাসী আহত শিশু হৃদয়কে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে মাহামুদনগর এলাকার মনছুর মিয়ার ছেলে হৃদয় খেলা করতে বাড়ি থেকে রাস্তায় বের হয়ে পরে। ওই সময় বন্দর টু মদনগঞ্জ সড়কে চলাচলরত নারায়ণগঞ্জ থ ১১-৫৩৯৬ নাম্বারের একটি সিএনজি দ্রুত এসে শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
