বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বসত ঘরে হামলা ভাংচুর তান্ডবসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে দেড়ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়েছে সৎ ভাই দিদার ও তার স্ত্রী সিমা গং। ২২ এপ্রিল রবিবার সকালে থানার পূর্বহাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদেরকে গুরুতর অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করা হযেছে। এ ব্যাপারে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্তে এসে ঘটনার সত্যতা পায়।
অভিযোগে উল্লেখ করা হয়, পূর্বহাজীপুর এলাকার আহসান উল্লাহ মিয়ার ছেলে(প্রথম স্ত্রীর) মুক্তার হোসেনের সঙ্গে একই এলাকার আহসান উল্লাহ মিয়ার ছেলে (২য় স্ত্রীর) ছেলে দিদার হোসেনের দীর্ঘ দিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। ঐ বিরোধের জের ধরে রবিবার সকাল ১১টায় দিদার হোসেন,তার স্ত্রী সিমা বেগম ও মেয়ে দিপাসহ কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সু-সজ্জিত হয়ে মুক্তারের বসত ঘরে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসত ঘরে প্রবেশ করে রামদা ও চাকু দিয়ে তাকে উপর্যোপরি কোপায়। মুক্তারকে উদ্ধারে তার স্ত্রী সুমি বেগম(৩০) এগিয়ে এলে তাকে বাম হাতে কামড় দিয়ে আহত করে ও মুক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। লোকজন ছুটে আসার আগেই হামলাকারী দিদার হোসেন,তার স্ত্রী সিমা বেগম ও মেয়ে দিপাগং মুক্তারের স্ত্রী সুমির গলায় থাকা ১ভরি ওজনের চেইন ও স্ত্রীর কানে থাকা ১২ আনা ওজনের কানের দুল ছিনিয়ে নেয় এবং যাওয়ার সময় বসত ঘরের আলমিরাসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করে।

