বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে স্ত্রী’র সঙ্গে অভিমান করে সফিকুল ইসলাম (৪০)নামে দু’সন্তানের জনক গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। গত সোমবার রাতে যে কোন সময়ে এ ঘটনাটি ঘটে। আতœহননকারী সফিকুল মুসাপুর ইউনিয়নের মালিবাগ তবলপাড়া এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়,সফিকুল ইসলামের স্ত্রী স্থানীয় একটি পেপার মিলে বাবুর্চির কাজ করতো। সেখানে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি স্বামী জানার পর তাকে কর্মস্থলে যেতে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে বেশ কিছুদিন বাক-বিতন্ডাও হয়। এমনকি সোমবার রাতে উভয়ের মধ্যে ফের বাক-বিতন্ডা হলে এক পর্যায়ে স্বামী সফিকুল স্ত্রী’ সঙ্গে অভিমান করে বাড়ির পিছনের একটি আমগাছে রশি বেধে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। স্বামীর আতœহত্যার সংবাদে স্ত্রী দ্রুত গা ঢাকা দেয়। খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর আহসানউল্লাহ চৌধুরী সফিকুলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
