বিজয় বার্তা ২৪ ডট কম
স্কুল ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে ধর্ষন শেষে চেতনা নাশক ঔষধ সেবন করিয়ে হত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় রোববার রাতে ধর্ষিতা স্কুল ছাত্রীর পিতা মন্টু মিয়া বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং-১৭(৯)১৭। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বন্দর থানার একরামপুরস্থ ইস্পাহানী এলাকার আলী মহাজনের বাড়ী ভাড়াটিয়া মন্টু মিয়া মেয়ে (১৩) বন্দর র্গালস স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে আসচ্ছে। এ সুবাধে নবীগঞ্জ কদম রসুল কলেজ মাঠ এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে আরিফ (২৫) প্রায় সময় স্কুলে যাওয়া ও আসার সময় বিভিন্ন ভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসচ্ছে। এর ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর দুপুর পৌনে ২টায় মন্টু মিয়ার মেয়ে স্কুল ছাত্রী (১৩)কে ফুসলিয়ে নিয়ে বিকেল সাড়ে ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়াস্থ ওহাব মিয়ার পরিত্যাক্ত টিনের ঘরে নিয়ে ধর্ষন করে। পরে স্কুল ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে চেতনা নাশক ঔষধ সেবন করিয়ে হত্যার টেষ্টা করা হয়। পরে এলাকাবাসীর সহতায় স্কুল ছাত্রীকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক প্রেরণ করে। বর্তমানে স্কুল ছাত্রী ঢাকা মেডিক্যাল ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের হলেও পুলিশ এ মামলার অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।

