বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে গার্লস স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী (১৪)কে ফুসলিয়ে অপহরণের পর ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে ধর্ষিতা স্কুল ছাত্রীর মা কুলসুম বেগম বাদী হয়ে ধর্ষকসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ৫৮(১)১৮ তাং- ৩০-১-২০১৮। ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ৭/৩০(১)। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষা নিরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, বন্দর থানার রেলী আবাসিক এলাকার বাবুল মিয়া ভাড়াটিয়া শাহ আলী মিয়ার মেয়ে বন্দর র্গালস স্কুল ও এন্ড কলেজে ৮ম শ্রেণীতে লেখাপড়া করে আসচ্ছে। এ সুবাদে গত ২৫ জানুয়ারী সকাল ১০টায় স্কুল ছাত্রী প্রতিদিনের মত স্কুলে যায়। ওই সুযোগে বাদীর পূর্ব পরিচিত মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার চরবলাকি এলাকার রবিউল আউয়াল মিয়ার ছেলে বুলবুল স্কুল ছাত্রীকে ফুসলিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে মুন্সিগঞ্জ গজারিয়া থানার পুরাবাউসিয়া মনা চেয়ারম্যান এর বাড়ি পাশে বুলবুলের ভাবীর বাড়িতে আটক রাখে। পরে স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে লম্পট বুলবুল। বিষয়টি স্কুল ছাত্রীর পিতা মাতা জানতে পেরে গজারিয়া থানার পুলিশের সহতায় স্কুল ছাত্রীকে উক্ত বাড়ি থেকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষিতা স্কুল ছাত্রী মা বাদী হয়ে লম্পট ধর্ষক বুলবুল, সানু বেগম, ও সাইফুলকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করে।

