বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে সিএনজি ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার হাতে ধৃত ২ ছিনতাইকারীকে চালান করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দ্রুত বিচার আইনের মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। ঘটনার বিবরণে জানা যায়,বন্দরের মুছাপুর ইউনিয়নের পিচকামতাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে জাকিরের ব্যাটারী চালিত রিক্সায় ২জন আরোহী আরোহন করে এবং মালিবাগে আসলে হঠাৎ ড্রাইভার জাকির প্রসাব করতে গেলে প্রতারকরা রিক্সাটি নিয়ে পালানোর চেষ্টা করলে ড্রাইভার জাকিরের আত্মচিৎকারে এক মটর সাইকেল আরোহী মদনপুর স্ট্যান্ডে এসে হাইওয়ে পুলিশের সহায়তায় উক্ত চুরি যাওয়া ব্যাটারী চালিত রিক্সার সামনে ব্যারিকেড দেয়। এসময় জনতা এসে উত্তম মাধ্যম দিয়ে চোরদের আটকে রাখে এবং হাইওয়ে পুলিশ তাদের সাথে থাকা ৩টি মোবাইল সেট, কিছু কাগজপত্র ও ১টি প্রেস কার্ড উদ্ধার করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে গ্রেফতার করে এবং তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে নারায়ণগঞ্জ-দ ১১-০০২৫ নাম্বারের একটি সিএনজি চালিত অটো ড্রাইভারসহ গ্রেফতার করে তাদের থানায় নিয়ে যায়। উক্ত সিএনজি চালিত অটো দিয়েই তারা চুরি-ডাকাতিসহ নানাবিধ অপরাধমূলক কাজ করত বলে পুলিশকে তথ্য দিয়েছে তারা। সাংবাদিক পরিচয়দানকারী মনির হোসেন,পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার গারুয়া গ্রামের জয়নালের ছেলে,অপর সহকারি জাকির হোসেন একই জেলার কলাপাড়া উপজেলার চরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও সিএনজি’র ড্রাইভার একই জেলার বেতাগী থানার দক্ষিণ করুনা গ্রামের সাত্তার হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
