বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে শুক্কুর (৬৫) নামে এক পাগলের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে বন্দর থানার ছালেনগরস্থ ছালেবাবা ইয়ামেনি মাজার শরিফের সামনে তার মৃত্যু হয়। মরহুম শুক্কুর পাগল মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার মৃত বদর উদ্দিন মিয়ার ছেলে। এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানা গেছে, র্দীঘ ৩০ বছর ধরে শুক্কুর মিয়া মানসিক রোগে আক্রান্ত হয়ে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফেরি যায়নি। ওই থেকে শুক্কুর পাগল ছালেবাবা ইয়ামেনি মাজার শরিফের সামনে থাকত। অনাহারে ও অনিদ্রা থাকার কারনে শুক্কুর পাগল নানা রোগে আক্রান্ত হয়ে পরে। এর ধারাবাহিকতায় শনিবার ভোরে শুক্কুর পাগল মাজার শরিফের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শুক্কুর পাগলের নামাজের জানাযা বাদ জহর ছালেবাবা ইয়ামেনি মাজার শরিফের সামনে অনুষ্ঠিত হওয়ার পর সোনাকান্দা কবরস্থানে তার মৃতদেহ দাফন সম্পর্ন করা হয়। মৃত্যুকালে শুক্কুর পাগল স্ত্রী ও মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
