BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

বন্দরে র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BijoyBarta 24 by BijoyBarta 24
মার্চ ৮, ২০২১
in আমাদের নারায়ণগঞ্জ, বন্দর থানা
0
বন্দরে র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

bbb

0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা পাচারের দায়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১০৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার সকালে জেলার বন্দর থানাধীন মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত রাফি ফিলিং স্টেশন এর সামনে কক্সবাজার থেকে ঢাকাগামী বাস হতে রমজান শেখ নামক এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রমজান শেখ’কে হাসপাতালে নিয়ে তার পেটের ভিতর হতে ১০৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা ঢুকিয়ে টেকনাফ থেকে বাসযোগে ঢাকায় এসে নারায়ণগঞ্জ ও ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবার চালান পৌঁছে দিয়ে আসছে। গ্রেফতারকৃত আসামী রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আন্দারমানিক গ্রামের মোঃ আলম শেখের ছেলে।
র‌্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞিপ্তেত এসব তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব-১১ জানায়, গোপনসূত্রে জানা যায়, রাজবাড়ীর একজন ইয়াবা পাচারকারী দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে বাসযোগে ইয়াবা পাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় ০৭ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দে উক্ত ইয়াবা পাচারকারী একই কৌশলে টেকনাফ হতে বাসযোগে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল সকাল ০৯.০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত রাফি ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্টে গাড়ী থামিয়ে তল্লাশীকালে টেকনাফ হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে সন্দিগ্ধ হিসেবে রমজান শেখকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথা ও আচরণে অসংলগ্নতা এবং অস্বাভাবিকতা প্রকাশ পেলেও ইয়াবা পাচারের বিষয়ে সে অস্বীকার করে। অতঃপর গোপনসূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী তার পেটের ভিতর ইয়াবা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আলিফ ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে করে দেখা যায় তার পেটের ভিতর অসংখ্য ডি¤¦াকৃতির বস্তু বিশেষ রয়েছে। উক্ত ঘটনার সত্যতা অধিকতর যাচাইয়ের নিমিত্তে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া এর অবজারভেশন ওয়ার্ডের কক্ষে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত রমজান শেখ স্বীকার করে যে তার পেটের ভিতর কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ২১টি ইয়াবার পোটলা রয়েছে যার প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট ১০৫০ পিস ইয়াবা রয়েছে। সে আরও স্বীকার করে যে, টেকনাফে এই ইয়াবার পোটলাগুলো সে খাবারের সাথে গিলে খায় এবং কলা এবং পাউরুটি খেয়ে সেই পোটলাগুলো পায়ু পথ দিয়ে বের করে। অতঃপর তাকে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তারের চিকিৎসা প্রদানের পর হাসপাতালের টয়লেটে গিয়ে তার পায়ু পথ দিয়ে কালো টেপ দ্বারা মোড়ানো ছোট ছোট ডিম্বাকৃতির ২১টি পোটলা বের করে দেয়। উক্ত পোটলাগুলো হতে প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট ১০৫০ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ ইয়াবা পাচারের সাথে জড়িত এবং এভাবে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পরে

বন্দরে ধর্ষণ চেষ্টাকালে এক যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ

আগে

বাবা-স্বামী ও ছেলে তিনটি বাড়ি আমার বাড়ি: লিপি ওসমান

আগে
বাবা-স্বামী ও ছেলে তিনটি বাড়ি আমার বাড়ি: লিপি ওসমান

বাবা-স্বামী ও ছেলে তিনটি বাড়ি আমার বাড়ি: লিপি ওসমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.