বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে র্যাব পরিচয়ে একটি জুয়েলারী দোকানের দুই কর্মচারীকে অপহরণ করে ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় তাদের গামছা দিয়ে চোখ বেঁধে মারধরের পর সড়কের পাশে ফেলে চলে যায় ছিনতাইকারীরা। বুধবার বিকালে রাজধানীর মাতুয়াইল এলাকা যাত্রীবাহী বাস থেকে তাদের অপহরণের পর বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
আহত দুই কর্মচারীরা হলেন, মোজাম্মেল হক হুমায়ুন (৫৫) ও ফজলে রাব্বি (৪৮)। তাদের বাড়ী নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ শহরের কালির বাজার হাজী জুয়েলারীর কর্মচারীর মোজাম্মেল হক ও ফজলে রাব্বিকে রাজধানীর বায়তুল মাকারম এলাকায় স্বর্ণশিল্পালয়ে স্বর্ণবিক্রি করে নগদ ৮০ লাখ টাকা নিয়ে নারায়ণগঞ্জে ফিরছিলেন। পথে তাদের যাত্রবাহী বাসটি
মাতুয়াইল এলাকায় পৌঁছালে সাদা রংয়ের একটি বক্সি গাড়ি থেকে র্যাব পরিচয়ে দুর্বৃত্তরা দুই কর্মচারিকে টাকার ব্যাগসহ অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের মারধর করে গামছা দিয় চোখ বেঁধে বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ফেলে চলে যায় ছিনতাইকারীরা। এসময় পথচারিরা আহত দুইজনকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, র্যাব পরিচয়ে দুর্বৃত্ত
ছিনতাইয়ের কবলে পড়া দুই কর্মচারী কাছ থেকে স্বর্ণব্যবসায়ীর ৮০ লাখ টাকার ছিনতাইয়ের জড়িতদের আটকে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি৷
