বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে যাবজ্জীবণ কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী পাবেল(৩৫)কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। সোমবার রাতে একরামপুর এলাকার কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয়।
ধৃত যাবজ্জীবণ কারাদন্ডপ্রাপ্ত আসামী পাবেল ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। যার মামলা নং-১৪(০৯)১৩ইং।
জানাগেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই তালেব সঙ্গীয়ফোর্সস হবন্দর নবীগঞ্জ একরাম এলাকার কদম রসুল কলেজ মাঠে অভিযান চালায়। অভিযানে যাবজ্জীবণপ্রাপ্ত পলাতক আসামী পাবেলকে আটক করতে সক্ষম হয়।
ধৃত যাবজ্জীবণ কারাদন্ডপ্রাপ্ত আসামী পাবেলকে মঙ্গলবার সকালেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
