বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় রিকশারোহী সাইফান নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বিকেলে উপজেলার ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু এনায়েতনগরের মোজাম্মেল হকের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল সহ চালক ইয়াছিন আরাফাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত শিশুটির বাবা বাবা জানান, সাইফান গত ১৫ দিন ধরে ঢাকার মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আজকে হঠাৎ শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে রিকশাযোগে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই মোটরসাইকেলটি রিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে শিশু সাইফান গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন জানান, শিশুটির পরিবার মামলা করতে আগ্রহী নয়। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

