বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গৃহবুধূকে লেহেঙ্গা কিনে না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মাসুদ নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শনিবার সকালে বন্দর উপজেলার ধামগড় ইউপির নয়ামাটি ভাংতি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ বন্দরের নয়ামাটি এলাকার মহিউদ্দিনের ছেলে। তিনি একজন ক্ষুদ্র তুলা ব্যবসায়ী বলে জানা গেছে।
বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, বন্দরের নয়ামাটি এলাকার মহিউদ্দিনের ছেলে মাসুদের আগামী ১৩ নভেম্বর শুক্রবার বিয়ের তারিখ ঠিক হয়। মায়ের সঙ্গে বিয়ের কেনাকাটা করছিলেন মাসুদ। হবুবধূ মাসুদের কাছে একটি লেহেঙ্গা কিনে দেয়ার আবদার করেন। মাসুদ তার মাকে লেহেঙ্গা কিনে দেয়ার জন্য বলেন। মা লেহেঙ্গা কিনে দিতে অস্বীকার করেন। এতে অভিমান করে শনিবার সকালে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাসুদ। এ ব্যাপারে মামলা হয়েছে।

