বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান নাসিক ২৩ নং ওয়ার্ডে নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। শামীম পন্থি আওয়ামীলীগ নেতা-কর্মীদের সদস্য সংগ্রহ ফর্ম বিতরনের কমিটিতে নাম রাখায় নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্ছিত করেন। এ সময় তিনি উপায় অন্তর না পেয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান। গতকাল সোমবার বিকেলে বন্দরের নাসিক ২৩ নং ওয়ার্ডে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নেতা-কর্মীরা এ সময় জিএম আরমানের ২ সহযোগি সুজু ও আজিজকে মারধর করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতারা জানান, জিএম আরমান পরিকল্পিত ভাবে শামীম ওসমান পন্থি আওয়ামীলীগ নেতা-কর্মীদের সদস্য ফর্ম বিতরণ কমিটিতে রাখেনি। তারা কিছু বিএনপি, জামাতের লোককে আওয়ামীলীগ বানিয়ে কমিটি করেছে। প্রকৃত আওয়ামীলীগ নেতাদের নাম না থাকায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং জিএম আরমানকে লাঞ্ছিত করে। এ ব্যপারে জিএম আরমান বলেন, আমি আওয়ামীলীগ নেতাদের সদস্য ফর্ম বিতরণের জন্য নামের তালিকা করেছি। এ খানে কোন জাতীয়পার্টির লোকদের স্থান নেই। যারা অনুষ্ঠানে বিশৃংলা করেছে তারা জাতীয়পার্টির লোক। এ ব্যপারে কাউন্সিলর দুলাল প্রধান বলেন, আমি মহানগর আওয়ামীলীগের লোক, আমার নাম কমিটিতে রাখেনি। সেই সাথে ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কামল, জাকির, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মনু, রবিউল আউয়াল, ফারুক প্রধানসহ অনেকে তারা বাদ দিয়ে বিএনপি ও জামাতের লোক ডুকিয়েছে। যদি আওয়ামীলীগের সদস্য ফর্ম বিতরণ করতে হয় তবে আওয়ামীলীগের লোক দিয়েই করতে হবে। এ ব্যপারে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আজ বন্দরে অনুষ্ঠান করা হবে এ ধরণের বিষয় আমান নলেজেই নেই।

