বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের বিভিন্ন ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে শুরু ৩দিন ব্যাপী করোনার ২য় ডোজের ভ্যাক্সিন প্রদান কার্যমক্র।প্রথমদিনে পূর্বের মর্ডানার নেয়া একটি ডোজ নেয়া সাপেক্ষে ২য় ডোজ প্রদান করা হয়। মঙ্গলবার (৭সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর নাগাদ এ ভ্যাক্সিন প্রদান করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৯,২২,২৩ নং ওয়ার্ড ঘুরে দেখা যায় প্রথম ডোজের তুলনায় ২য় ডোজের ভ্যাক্সিন নিতে তুলনামূলক অনেক কম গ্রহিতারা কেন্দ্রে এসেছেন। তবে ৪ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে ২য় ডোজের ভ্যাক্সিন নিশ্চিত করায় গ্রহিতাদের ভীড় দেখা যায়। সকালে নাসিক’র ১৯নং ওয়ার্ড এর মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর। একইভাবে অন্যান্য ওয়ার্ডগুলিতেও ২য় ডোজের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলররা।

