বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি স’মিলে ২০ হাজার টাকা করে র্সবমোট ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে থানার নবীগঞ্জ’স্থ রেললাইন এলাকায় মোবাইল কোর্ট বসিয়ে এ আদেশ দেন। অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলার নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেনীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মৌসুমী হাবিব। এর মধ্যে মের্সাস ওমর ফারুক স মিল,মেসার্স আদর্শ স’মিল,আর্শিবাদ স’মিল,কদমরসুল স’মিল ও মায়ের দোয়া স’মিলসহ মোট ৫টি স’মিল। এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব সাংবাদিকদের জানিয়েছে,বন্দর উপজেলার নবীগঞ্জ রেললাইন এলাকায় স’মিল ব্যবসায়ীরা মদনপুর টু মদনগঞ্জ সড়কের রাস্তার দুই পাশে গাছের স্তুপ রেখে সাধারন মানুষের চলাফেরা বিঘœ সৃষ্টি করে আসচ্ছে। এ ছাড়াও স’মিল ব্যবসায়ীদের অনেকেরই লাইসেন্স নেই। তাই করাত কল (লাইসেন্স) বিধীমালা -২০১২ এর ৩ এবং ৯ ধারায় লাইসেন্স না থাকা ও রেজিষ্টার সংরক্ষন না করার অপরাধে ৫টি স’মিলের মালিকদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে র্সবমোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় তাকে সহযোগিতা করেন বন্দর থানার এসআই পংকজসহ সঙ্গীয় র্ফোস।
