বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে রিফাত(১৫)নামে মানসিক ভারসাম্যহীন আরো এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারী দুপুরে সে কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজ রিফাত বন্দর শাহীমসজিদ’স্থ ঠাকুরবাড়ী এলাকার বিদেশ প্রবাসী মোঃ মনির মিয়ার ছেলে। এ ব্যাপারে নিখোঁজ রিফাতের দাদা মোঃ গোল হোসেন বিভিন্ন স্থানে অনেক খোজাঁখোঁজি করে না পেয়ে রবিবার সকালে বন্দর থানায় একটি জিডি এট্রি করেন। যার নং ৫৬১। জিডিতে উল্লেখ করা হয়,বন্দর শাহী মসজিদ ঠাকুরবাড়ী এলাকার বিদেশ প্রবাসী মনির হোসেনের মানসিক ভারসাম্যহীন ছেলে রিফাত গত ২৯ ফেব্রুয়ারী দুপুর ২টায় কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয় যায়। বিভিন্ন স্থানে অনেক খোজাঁখোঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরিবারে চরম শংকা বিরাজ করছে।
