বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতি ফারজানা আক্তার (১৯) ৩ দিন যাবত নিখোঁজ হয়েছে। গত ২২ জুলাই নিজ বাসা বন্দরের কবিলের মোড় এলাকা থেকে সে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন এলাকায় খোঁজ করে না পেয়ে অবশেষে থানায় জিডি করেন তার মা বিধবা শিলা বেগম। জিডি নং ১০৬২। শিলা বেগম জানান, তার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী একেক সময় একেক কথা বলে তার খোঁজ পেলে ০১৬৮৫৯৫৩৫ নাম্বারে জানানোর অনুরোধ করেন।

